রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী

ডেস্ক নিউজ
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেফ হোমে পরিণত হয়েছে। দিল্লি যেন ফ্যাসিবাদের একটি কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং, তারা (ফ্যাসিবাদীরা) বসে নেই। তারা নানাভাবে নানা কায়দায় তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।’

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নিম গাছের চারা রোপণ কর্মসূচি’ আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণ (কৃষিবিদ)। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব মন্তব্য করেন।


এই বিভাগের আরো খবর