বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

রাজশাহীতে মানুষের বাড়ী থেকে সংগ্রহ কোরবানির মাংস বিক্রি হচ্ছে কেজি দরে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪

রাজশাহীর বিভিন্ন পাড়া মহল্লার মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির মাংস চেয়ে এনে তা আবারও কেজি দরে বিক্রি করছেন নিম্ন আয়ের মানুষেরা। কিছু ফরিয়া মাংস ব্যবসায়ী সেই মাংস কিনে বাজার দরে বিক্রি করছেন।নগরীর নগর ভবনের মোড় ও রাজশাহী স্টেশন এলাকায় বিকেলর পর থেকে সাড়ে ৭শ থেকে 8শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

যারা পশু কোরবানি করেছেন, তারা কোরবানির এক অংশ গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেন। সেই মাংস নগরীর নিম্নআয়ের মানুষ পরিবার নিয়ে বাড়ী বাড়ী গিয়ে সেই মাংস সংগ্রহ করে। এরপর বিকেলের দিকে নগরীর নগরভবন ও স্টেশন এলাকায় ফরিয়া মাংস ব্যবসায়িদের কাছে বিক্রি করেন। এসব ফরিয়া মাংস ব্যবসায়ীরা সাড়ে ৬শ থেকে ৭শ টাকায় কিনে সাড়ে ৭ থেকে ৮শ টাকায় বিক্রি করে। কুড়িয়ে আনা হলেও কোরবানির মাংস হওয়ায় এই মাংস কেনা লোকের সংখ্যাও কম নন। স্থানীয়রা জানান, মাংস বিক্রির নির্ধারিত কিছু স্থান তৈরি হয়েছে গত কয়েক বছরে৷ সে জায়গায় মাংস বিক্রেতারা আসার আগেই ক্রেতারা আসেন মাংস কিনতে।

নগরীর স্টেশন এলাকায় মাংস কিনতে আসা এক ব্যক্তি জানান, এবার কোরবানি দেওয়া হয়নি। একবার ভেবেছিলাম ভাগে দেব। পরে সেটাও হয়নি। পরিবার নিয়ে থাকি। তারা তো কোরবানির মাংস খেতে চায়। বাচ্চারা আছে। তাই একটু মাংস কিনতে আসলাম।

বিক্রেতারা জানান, তাদের প্রধান ক্রেতা হচ্ছে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। কোরবানীর মাংস ফেস হওয়ায় এর চাহিদাও অনেক। অনেক হোটেল রেস্টুরেন্ট মালিকরা আসেন মাংস কিনতে। তবে এবার দাম বেশী হওয়ায় তাদের কম।

 


এই বিভাগের আরো খবর