মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শেবাগের ২০ বছরের সংসার ভাঙার গুঞ্জন

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বিয়ের ২০ বছর পরে ভাঙতে চলেছে ভারতের সাবেক হার্ডহিটার বীরেন্দর শেবাগ ও আরতি আহলাওয়াতের সংসার? তেমনই জল্পনা শুরু হয়েছে।হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে বলছে, ইনস্টাগ্রামে শেবাগ ও আরতি একে অপরকে সম্ভবত আনফলো করে দিয়েছেন। কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তারা। অবনতি হয়েছে সম্পর্কের। এমন পরিস্থিতি তাদের ডিভোর্সের আশঙ্কা তৈরি করেছে। যদিও এ বিষয়ে দুজনই চুপ।

আবার সপ্তাহখানেক আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেরলের পালাক্কড়ে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন শেবাগ। তাতেও আরতির বিষয়ে কোনও কথা ছিল না। তাতে তাদের সম্পর্কে নাকি ফাটলের ইঙ্গিত পাচ্ছেন কেউ-কেউ। এছাড়া আরতির জন্মদিনেও ভারতের সাবেক ক্রিকেটারের ইনস্টাগ্রামে কোনও পোস্ট ছিল না। যিনি অতীতেও সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

২০০৪ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন আরতি ও শেবাগ। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। তাদের দুই সন্তানও আছে। ২০০৭ সালে প্রথম সন্তান আর্যবীর জন্মগ্রহণ করেন। তিন বছর পরে দ্বিতীয় সন্তান বেদান্ত ২০১০ সালে জন্মগ্রহণ করেন বেদান্ত।


এই বিভাগের আরো খবর