বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

আমরা দশম গ্রেড চাই, প্রাথমিকের শিক্ষকদের দাবী

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (২৪ জানুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের ব্যানারে এই সমাবেশ করেন তারা। সকাল সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়। এর আগে, সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সমাবেশে শিক্ষকরা জানান, দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে।

ছবিশিক্ষকদের সমাবেশ

এই কমিটি মূল কাজ না করে অন্যসব কাজ করছেন দাবি করে এই শিক্ষক বলেন, ‘তারা দশম গ্রেডের বিষয়টা বাদ দিয়ে উল্টো কাজ করছে। তারা সহকারী প্রধান শিক্ষককের পদ সৃষ্টি করছে, সিনিয়র শিক্ষকের পদ সৃষ্টি করছে। আমরা এসব চাই না, আমরা দশম গ্রেড চাই।’

কৃষি সম্প্রসারণ অধিদফতরের ড্রাইভারের বেতন গ্রেড ১২তম জানিয়ে তিনি বলেন, ‘যেখানে ড্রাইভারের বেতন ১২তম সেখানে শিক্ষকদের বেতন ১৩তম কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের বলা হচ্ছে গ্রেজুয়েট সেকেন্ড গ্রেড। সেখানে এই বেতন কাঠামো শিক্ষকদের অবমাননা।’


এই বিভাগের আরো খবর