বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

এন.ইউ.বি ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

পবিত্র শবে মিরাজ উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত  হয়। সোমবার সকাল সাড়ে ১০ টায় আয়োজিত এ প্রতিযোগিতায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে। এই কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন আইন বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজ আহম্মেদ, ২য় ও ৩য় স্থান অধিকার করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুদ ও মো: আবু সায়েম।  নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.  বিধান চন্দ্র দাস, ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ এবং রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ১ম পুরস্কার হিসেবে ২ হাজার , ২য় ১৫শ এবং ৩য় ১ হাজার টাকার সমমূল্যের প্রাইজবন্ড বিজয়ীদের উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ছাত্র উপদেষ্টা ড. নুরে এলিস আকতার জাহান, প্রক্টর নুর-ই- আলমসহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষকবৃন্দ।


এই বিভাগের আরো খবর