সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

তানোরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

রাজশাহীর তানোরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু  হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম জানান, তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার দেবীপুর এলাকায় মুন্ডুমালা তানোর সড়কে বেলা ৩টায় এই দূর্ঘটনা ঘটে। সড়কের দেবীপুর পাঁচপির পাকা রাস্তায় একটি খড় বোঝাই গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই  দুই জনের মৃত্যু হয়।  মৃতরা হলেন ইউএস বাংলা এয়ারলাইন্স অফিসার জাহিদ আলম (৪৫) এবং অপরজন চালক পলাশ (২৬)। নিহতদের দুজনের বাড়ি রাজশাহী মহানগরীর সিরোইল এলাকায়। এ ঘটনায় গুরুতর আহত হন ভূপেন (২৬),   রিয়াজ(৩০), নামের দুজন। তাদের বাড়ি তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে।


এই বিভাগের আরো খবর