সারা দেশের ন্যায় রাজশাহীতে ট্রেন পরিচালক সহ রানিং কর্মচারীদের অনিদিষ্টকালের কর্ম বিরতি চলছে। এর ফলে ভোর ৬টার পর রাজশাহী রেল স্টেশন থেকে ঢাকা সহ সব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। শত শত যাত্রী রেল স্টেশনে অবরুদ্ধ হয়ে পড়েছে। নির্দিষ্ট গন্তব্যে যেতে না পারায় সকালে ট্রেন যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে স্টেশনে বিক্ষোভ দেখায় । এ সময় তারা রেল কর্মকর্তা কর্মচারীদের খোঁজাখুঁজি করে। পরে তারা স্টেশনের দোতালায় টিটিই ও ইলেকট্রিক কক্ষ ভাঙচুরের চেষ্টা করে ।টেবিলের উপরে থাকা কাঁচ ভাংচুর এবং চেয়ার উল্টে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে কর্তব্যরত স্টেশন মাস্টার সহ সকল কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা গা ঢাকা দেয়। সংবাদ পেয়ে সেনা সদস্যরা রাজশাহী রেলস্টেশন পরিদর্শন করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি ঢাকাগামী সিল্ক সিটি, বনলতা ও পদ্মা ট্রেনের যাত্রা বাতিল করছে হয়েছে। এর পাশাপাশি যাত্রা বাতিল হয়েছে সাগরদাড়ী উত্তরা সহ আরো বেশ কিছু ট্রেন। এসব যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া হয়েছে। এদিকে রেল বন্ধ থাকার কারণে চরম দুভোগে পড়েছে যাত্রীরা। বিশেষ করে ঢাকার যাত্রীরা । এসব যাত্রী বিকল্প পথ হিসেবে অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে যেতে বাধ্য হয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ঢাকা রুটে পাঁচটি এবং দুটি মেইল সহ ১৬ টি ট্রেন দেশের বিভিন্ন স্টেশনে ছেড়ে যায়। এসব ট্রেনে প্রায় ২৫ হাজার যাত্রী যাতায়াত করে।