রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

কারা ফটকে আবারও আটক রাজশাহীর সাবেক এমপি কালাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

সব কটি মামলায় জমিন পেলেও মুক্ত হতে পারেন নি  রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ। বুধবার তিনি জামিনে মুক্তি পান। কিন্তু রাত ৮টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসার পর কারাফটকে আবারও আটক হয়েছেন । জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে আটক করে একটি মাইক্রো বাসে নিয়ে যান।
এর আগে বিকেল থেকেই সাবেক এমপি কালামের জামিনে মুক্তি পাওয়ার খবর জানাজানি হয়। এরপর বিকেল থেকেই কারাগারের বাইরের সড়কে অবস্থান নেন ছাত্রদল, যুবদল, মহিলা দল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। কারও কারও হাতে লাঠিশোটা ও ইটপাটকেলও দেখা যায়।
বাইরে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন। রাত ৮টার সময় কারাগারের ভেতরের প্রধান ফটক থেকে বের হন কালাম। পরে ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরের প্রধান ফটকের কাছে আসেন। এ সময় বাইরে অপেক্ষমান ডিবি পুলিশের একটি গাড়ীতে তাকে তুলে নেওয়া হয়। গাড়িতে তোলার সময় ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা বিক্ষোভ দেখায়। এ সময় ডিবি পুলিশের এক সদস্য বলতে থাকেন, ‘এটা পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি।’ কালাম পুলিশের গাড়িতে উঠে যাওয়ার পর নেতাকর্মীরা গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করেন। অনেকে গাড়ির সামনে দাঁড়িয়ে যান। দু’একজন ইটপাটকেলও ছোঁড়েন। এ সময় গাড়ির বাইরে থাকা পুলিশ সদস্যরা নেতাকর্মীদের সরিয়ে দিলে দ্রুত গাড়িটি ডিবি কার্যালয়ে চলে যায়। এ সময় আবুল কালাম আজাদকে  আতংকিত, উদ্বিগ্ন ও বিমর্ষ দেখা যায়।


এই বিভাগের আরো খবর