মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

রাজশাহীতে রিফ্রেশার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

রাজশাহীতে  ইমামদের নিয়ে ৫ দিনব্যাপী রিফ্রেশার্স কোর্স শেষ হয়েছে। এ উপলক্ষে ইমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহীর আয়োজনে এক সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও  যুগ্মসচিব তরফদার মোঃ আক্তার জামীল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ এবং সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক ডা. মো: আসেম আলী। উল্লেথ্য প্রশিক্ষণে বিভাগের ১০০ জন ইমাম অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর