RAB বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা : নূর খান
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Share
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন, র্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। এনিয়ে কমিশনের মন্তব্য, এতো ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসেবে পরিচিত বাহিনী( র্যাব)কে সমাজে রাখা ঠিক হবে না, এরা জনগনের সেবা করতে পারে না। শনিবার বিকেলে রাজশাহী নগরীর লালনশাহ মুক্তমঞ্চে “জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু সহ আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের গনজমায়েতে” অংশ নিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত, পুলিশের মধ্যে সেনাবাহিনী অংশগ্রহন, নতুন করে সমস্যা তৈরি করে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদুর রহমান ও নাবিলা ইদ্রিস।
পরে গনজমায়েতে গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতনের ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা এসব ন্যাক্কারজনক ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন। এনিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ফরিদ উদ্দিন খান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা হাবিবা, মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম,সমন্বয়ক রিমন ইসলাম।
এনিয়ে একইস্থানে ‘গুম, জান ও জবান’ শিরোনামে চলছে চিত্রপ্রদর্শনী। ২১ ডিসেম্বর শুরু হয়ে এই স্বর্ণা কি হচ্ছে অন্য কোথাও প্রদর্শনী চলবে ৩ জানুয়ারি পর্যন্ত।