রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

অতিরিক্ত ভাড়া আদায়, হানিফ পরিবহনকে জরিমানা

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

যাত্রীর থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। হানিফ পরিবহনের বাসটি রাজশাহী-ঢাকা রুটে চলাচল করে।অভিযান পরিচালনা করেন বিআরটিএর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় হাইওয়ে চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।

এর আগে ভাড়ার তালিকা প্রকাশ না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে হানিফ পরিবহনকে সতর্ক করা হয়েছিল। এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ, কাগজপত্র চেকিংসহ বিভিন্ন অভিযান পরিচালিত হয়। অভিযানে বিআরটিএ কর্মকর্তারা এবং হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর