এশিয়া কাপের কথা মাথায় রেখে প্রায় প্রতি ম্যাচেই ক্রিকেটারদের পরখ করে দেখছে পাকিস্তান। গত জুলাইয়ে বাংলাদেশ সফরে এসে প্রায় প্রতি ম্যাচেই একাদশে পরিবর্তন এনেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজেও এমন চিত্র দেখা গেছে। প্রথম ওয়ানডেতে জেতার পর একাদশে তিনটি পরির্তন আনে পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচেও একটি পরিবর্তন এনেছে তারা।
‘পাকিস্তান দলের আসল সমস্যাটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। আপনি যদি ক্রিকেটারদের আত্মবিশ্বাস না দেন এবং এভাবে পরিবর্তন করতে থাকেন তাহলে আমার মনে হয় তারা কেবল কাঠমান্ডুর মতো দলের সঙ্গে পারফর্ম করবে। আন্তর্জাতিক পর্যায়ে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ, পাকিস্তান দলে এটাই মিসিং।’-যোগ করেন তিনি।