বিবৃতিতে তিনি বলেন, ‘লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। তিনি একজন সৎ, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক বর্ষীয়ান রাজনীতিবিদ। দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে এমএ হাশেম রাজু কয়েকজন বিএনপি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে দলীয় কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শেষে ফেরার পথে রাত ১১টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাস বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে হামলার মুখে পড়ে।
লিখিত অভিযোগে বলা হয়, প্রধান অভিযুক্ত এলডিপি সভাপতি অলি আহমদসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে।
এতে আরও বলা হয়, অভিযুক্তরা সবাই লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এলডিপি সভাপতি অলি আহমদের নির্দেশেই দলটির নেতাকর্মীরা ওই হামলা চালায়।