সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

আ.লীগ ভারতের সঙ্গে গোপনে চুক্তি করেছে : চরমোনাই পীর

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ‘গত ৫৩ বছরে বিশেষ করে- ৭১ থেকে শুরু করে গঠিত সরকারে থাকা দলগুলো দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পাশের (ভারত) রাষ্ট্রকে খুশি করেছে। গোপনে চুক্তি করা হয়েছে। ট্রানজিটের নামে করিডর দেওয়া হয়েছে। তাদের সুবিধার জন্য সব কিছু করা হয়েছে। আর এই কাজগুলো করেছে আওয়ামী লীগ সরকার।’সোমবার (১০ ফেব্রুয়ারি) শেষ বিকালে পটুয়াখালী কলাপাড়া পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মাদ মাহবুবুর রহমান, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মাদ সিরাজুল ইসলাম, পটুয়াখালী জেলা সেক্রেটারি নজরুল ইসলাম, সহসভাপতি সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার, নাইমুল ইসলাম, সেক্রেটারি মুনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ প্রমুখ।


এই বিভাগের আরো খবর