এনসিপির বৃহত্তর তেজগাঁও ও শের-ই-বাংলা নগর জোনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এসময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আদিব অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান প্রণয়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে এনসিপির সংগঠক মুনতাসির মাহমুদ বলেন, যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, আমরা তাদের প্রতিহত করবো। একইসঙ্গে যারা ফ্যাসিস্টদের মতো চাঁদাবাজি শুরু করেছে, তাদেরও প্রতিহত করবো।
অন্তর্বর্তী সরকারকে শহীদদের রক্তের ওপর গঠিত সরকার উল্লেখ করে এনসিপির সংগঠক এস এম শোয়াইব বলেন, আপনাদের দায়িত্ব হচ্ছে গণহত্যার বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, মো. আলাউদ্দিন, মো. নিজামউদ্দিন ও আকরাম হুসেইন, সংগঠক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, তেজগাঁও থানার আহ্বায়ক মো. ইরান প্রমুখ।







