সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্র মতাদর্শ প্রচার চালানো হচ্ছিল। এর পাশাপাশি আন্তর্জাতিক মানি ট্রান্সফার ও ই-ওয়ালেট ব্যবহার করে অর্থ সংগ্রহ করা হতো, যে অর্থ পাঠানো হতো আইএসের জন্য।তবে সংগৃহীত অর্থের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।
গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। আরও ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানান খালিদ। বাকি ১৬ জন এখনও পুলিশ হেফাজতে রয়েছেন ও তদন্ত চলছে।তিনি আরও জানান, মোট ১০০ থেকে ১৫০ জন এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

খালিদ বলেন, যারা ন্যূনতম জড়িত ছিলেন তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে, আর যারা বেশি জড়িত ছিলেন তাদের মালয়েশিয়ার আইনে অভিযুক্ত করা হবে।মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ২০১৬ সালে রাজধানী কুয়ালালামপুরে আইএস-এর সঙ্গে যুক্ত একটি হামলার পর সন্দেহভাজন জঙ্গি কর্মকাণ্ডের জন্য শত শত মানুষকে আটক করেছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক অভিযানের পর গ্রেফতার কমে এসেছে।


এই বিভাগের আরো খবর