মাসসেরার সংবাদে ভীষণ আনন্দিত মিরাজ বলেছেন, ‘আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হওয়া অবিশ্বাস্য সম্মানের। আইসিসি অ্যাওয়ার্ড যে কোনও ক্রিকেটারের জন্যই চূড়ান্ত স্বীকৃতি এবং বৈশ্বিক ভুটাভুটির মাধ্যমে সেটা জেতা মানে আমার কাছে অনেক কিছু।’তিনি আরও বলেছেন, ‘এই ধরনের মুহূর্ত আমাকে নিজের সফরের কথা মনে করিয়ে দেয়। বিশেষ করে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের কথা। ক্যারিয়ারের শুরুতে এটা ছিল আমার জন্য অনেক বড় প্রেরণার। আর এই অ্যাওয়ার্ড তো আরও স্পেশাল আমার কাছে।’







