শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

আগামী নির্বাচন খুবই ক্রিটিক্যাল : অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। দেশে আরও নির্বাচন হয়েছে, কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেইসঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের গাড়ি সুপার ক্যারাভান-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


এই বিভাগের আরো খবর