শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

আগামী বছর টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড, চূড়ান্ত হলো ভেন্যু

স্পোর্টস ডেস্ক
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

টেস্ট ক্রিকেটে বেশ ভালো সময় পার করছে বাংলাদেশ দল। গত কয়েক বছর ধরে এই ফরম্যাটে অনেকটাই ধারবাহিক টাইগাররা। সবশেষ অস্ট্রেলিয়াকেও তাদের মাটিতে হারিয়েছে। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

নতুন করে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড দল ঢাকায় আসবে। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারী সিরিজের প্রথম টেস্ট হবে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৯ ফেব্রুয়ারি দুই দল যাবে সিলেটে। সেখানে সিরিজের শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।


এই বিভাগের আরো খবর