মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

আগামীর ছাত্ররাজনীতিতে ভাইয়ের পলিটিকস থাকবে না : জাহিদুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা পূর্বে ভাই পলিটিকস দেখেছি। ভাইয়ের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে গিয়েছে। একাডেমিক লাইফ শেষ হয়ে গেছে, ক্যারিয়ারের সম্ভাবনা ছিল সেটাও নষ্ট করে ফেলেছে। আগামীর যে ছাত্ররাজনীতি, সেখানে ভাইয়ের পলিটিকস থাকবে না। সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, র‍্যাগিং কালচার থাকবে না। সকল ধরনের জুলুম-অন্যায়-নির্যাতন বন্ধ করতে হবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে সব সময় থাকবো। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ছাত্রশিবিরের আয়োজিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এই বিভাগের আরো খবর