রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

আগে রিফর্মেশন তারপর নির্বাচন চায় জামায়াত

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপর হবে নির্বাচন।’শনিবার (৩১ মে) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ২০ বছর পর অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মী সম্মেলনে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী।সম্মেলন শেষে জেলার ৬টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের উপস্থিত সকলের মাঝে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি।


এই বিভাগের আরো খবর