রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদ

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

তিনি বলেন, স্বাধীনতার পর যারাই রাষ্ট্র শাসন করেছেন, কেউই দেশপ্রেমিক শক্তি ছিলেন না। আমরা চাই আগামীতে দেশপ্রেমের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবো। নারী সংস্কার কমিশনের ইসলামবিরোধী ধারাগুলো বাতিলের দাবি জানান চরমোনাই পীর। পিআর পদ্ধতিতে নির্বাচনেরর বিষয়ে একমত হয়েছেন বলেও জানান।গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আগামীতে তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তা সঠিক হবে না। তাই আমরা সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছি। আমরা মনে করি সংস্কার কাজ চলবে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতিও চলবে। তাই এই সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার। এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ একমত হয়েছে। কারণ স্থানীয় সরকার প্রতিনিধি না থাকায় জনগণ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে।

নুর আরও বলেন, নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে প্রতিনিধিত্বশীল সরকার হবে। তাই আমরা এ পদ্ধতিতে নির্বাচন চাই। তিনি বলেন, ইসলামি মূল্যবোধের বিরুদ্ধে কোনও কিছু আমরা মানবো না। নারী সংস্কার কমিশনে ইসলামবিরোধী কিছু থাকলে তাও আমরা সমর্থন করবো না।

সংস্কার, নির্বাচন ও চলমান ইস্যুতে এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা আহমাদ আব্দুল কাইউম।

অপরদিকে গণঅধিকার পরিষদের পক্ষে দলটির সভাপতি নুরুল হক নুর ও সহ-সভাপতি ফারুক হাসান ছাড়াও উপস্থিত ছিলেন মুখপাত্র হাসিবুর রহমান, উচ্চতর পরিষদ সদস্য অ্যাডভোকেট নুরে এরশাদ ও হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন।


এই বিভাগের আরো খবর