পেসার শাহীনকে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারে ইচ্ছাকৃতভাবে ব্যাটার ম্যাথু ব্রিটজকেকে সিঙ্গেল নিতে বাধা দেন। তাতে দুজনের মধ্যে শারীরিক সংঘর্ষ ও উচ্চবাচ্যও হয়েছে।
পরের ওভারে টেম্বা বাভুমা রানআউট হওয়ার পর তার খুব কাছে গিয়ে উস্কানিমূলক উদযাপন করেন সৌদ শাকিল ও বদলি ফিল্ডার কামরান। দুজনকে তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এছাড়া ডিসিপ্লিনারি রেকর্ডে এই তিন খেলোয়াড়ের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসে এই তিন জনের কারোরই অপরাধ ছিল না।সবাই তাদের শাস্তি মেনে নেওয়ায় শুনানির কোনও প্রয়োজন পড়ছে না।







