মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

আবারও ভোজ্যতেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের মোট ব্যয় হবে ২৭২ কোটি ৯৮ লাখ টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য কেনা হচ্ছে এসব পণ্য।মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৯৪ কোটি ২৩ লাখ টাকা। প্রতি কেজি ডালের দাম ধরা হয়েছে ৯৪ টাকা ২৩ পয়সা।মেসার্স মদিনা ট্রেডিং করপোরেশন ও মেসার্স পায়েল ট্রেডার্স থেকে এই ডাল কেনা হবে। এর মধ্যে মদিনা ট্রেডিং থেকে কেনা হবে ৫ হাজার মেট্রিক টন এবং পায়েল ট্রেডার্স থেকে কেনা হবে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল।


এই বিভাগের আরো খবর