সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫

জরিপ অনুযায়ী, গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারলে ১৫ শতাংশের কিছু বেশি ভোট পেতে পারে। আর অন্যান্য ধর্মীয় দলগুলো সম্মিলিতভাবে ৪ দশমিক ৫৯ শতাংশ ভোট পেতে পারে। জাতীয় পার্টি পাবে ৩ দশমিক ৭৭ শতাংশ এবং অন্যান্য ছোট দলগুলোর প্রাপ্ত ভোট হবে মাত্র ০ দশমিক ৫৭ শতাংশ।
উল্লেখ্য, জরিপের ফল রবিবার (৬ জুলাই) প্রকাশ করেছে সানেম, যা তরুণদের রাজনৈতিক ঝোঁক ও আগ্রহের একটি সময়োপযোগী প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

জরিপের লিঙ্গভিত্তিক ফলাফল তুলে ধরে সানেম সানেম বলছে, জরিপে অংশ নেওয়া তরুণদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণেও গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষ করা গেছে। অংশগ্রহণকারী ছেলেদের মধ্যে ৪০ শতাংশ বিএনপি, ২২ দশমিক ২১ শতাংশ জামায়াত এবং ১৪ দশমিক ৪৪ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন।

আর মেয়েদের মধ্যে ৩৭ দশমিক ০৩ শতাংশ বিএনপি, ২০ দশমিক ৫৭ শতাংশ জামায়াত এবং ১৭ দশমিক ৪৭ শতাংশ এনসিপির পক্ষে মত দিয়েছেন।জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শহর ও গ্রামের সমান প্রতিনিধি ছিল বলে জানিয়েছে সানেম। জরিপের ফল বলছে, জরিপে অংশ নেওয়া গ্রামীণ তরুণদের মধ্যে ৩৭ দশমিক ৭২ শতাংশ বিএনপি, ২১ দশমিক ২৫ শতাংশ জামায়াত এবং ১৫ দশমিক ৩৮ শতাংশ এনসিপিকে সমর্থন করেছেন।

শহুরে তরুণদের বিএনপি ৩৯ দশমিক ৭৭ শতাংশ, জামায়াত ২১ দশমিক ৬৬ শতাংশ এবং এনসিপি ১৬ দশমিক ২৮ শতাংশ সমর্থন পেয়েছে।অপরদিকে, জরিপে দেখা গেছে আওয়ামী লীগের প্রতি এখনও গ্রামীণ তরুণদের ১৬ দশমিক ৬২ শতাংশের সমর্থন রয়েছে, আর শহুরে তরুণদের এই হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।


এই বিভাগের আরো খবর