রিজভী বলেন, দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে, সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। কারণ প্রতিবিপ্লব সবসময় উঁকিঝুঁকি মারছে। সেটা কোনোভাবেই হতে দেয়া হবে না। এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে-এমন ভয় থেকে মুক্তি মিলেছে। সমালোচনা করবো সফলতার জন্য। কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেবো না।






