মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ইসির প্রতীকের তালিকায় নেই শাপলা

ডেস্ক নিউজ :
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

এদিকে গতকাল এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে বলেন, ‘আমরা আজকেও বলেছি…শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। আমরা এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয় তা আমরা জানি।’

আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংলাপ নিয়ে ইসি সচিব বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এই সংলাপে পর্যায়ক্রমে অংশীজন হিসেবে সিভিল সোসাইটি, রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন।’

তিনি বলেন, ‘পরিকল্পনার অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজে এগিয়েছি। জনসম্পৃক্ততার বিষয়টা আছে, আমরা বিভিন্ন স্টেকহোল্ডারস যারা আছেন যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাইযোদ্ধাদের সঙ্গে আমরা পর্যাক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব।’

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও ইসির কাছে থাকা প্রতীকের সংরক্ষিত তালিকাটি আইন মন্ত্রণালয় ভেটিং শেষে আবার ইসির কাছে ফেরত এসেছে বলেও জানান সচিব।


এই বিভাগের আরো খবর