রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে যে নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ মে) এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, ঈদের ছুটির সময় গ্রাহকসেবা অব্যাহত রাখতে প্রতিটি ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে এটিএম বুথগুলোতে ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের বুথ পরিদর্শনে যেতে হবে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘ঈদে ব্যাংকিং সেবা যাতে বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই, নগদ অর্থ উত্তোলন থেকে শুরু করে সব ধরনের ডিজিটাল লেনদেন নির্বিঘ্নে সম্পন্ন হোক।’

দেশের ব্যাংকিং ব্যবস্থায় গত কয়েক বছর ধরে ডিজিটাল লেনদেনের উপর নির্ভরতা বাড়ছে। তাই ঈদের মতো উৎসবমুখর সময়ে গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


এই বিভাগের আরো খবর