সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত পাইলট তৌকিরের বাড়িতে মির্জা ফখরুল

ডেস্ক নিউজ :
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

শোকসন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এসময় উপস্থিত ছিলেন শহীদ তৌকিরের শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের সদস্যরা।

বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন লেফটেন্যান্ট তৌকির ইসলাম।


এই বিভাগের আরো খবর