রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সমাজে একজন শয়তান থাকা পর্যন্ত ডেভিল হান্ট চলবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছোট শয়তান- বড় শয়তান বলে কোন ভেদাভেদ নেই। যারা শয়তানী করবে তারাই অপারেশন ডেভিল হান্টের জালে ধরা পড়বে। আমারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ছাড় দেয়নি। অপারেশনের প্রথম দিনই ৫ পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে। সারা দেশে এই অভিযান চলছে, একজন শয়তান বাইরে থাকা পর্যন্ত এই অভিযান চলবে। সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভা শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন এই অপারেশনে যাতে কোন নির্দেশ ব্যক্তি শাস্তি না পায় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সাথে কাজ করতে বলা হয়েছে।
সীমান্ত হত্যাকান্ড সম্পর্কে স্বরাষ্ট উপদেষ্ঠা বলেন, গরু চোরাচালান কমে আসলে সীমান্ত হত্যাও কমে আসবে। দেশে যেভাবে গবাদিপশুর খামার গড়ে উঠেছে, তাতে আগামীতে বাইরের গরুর প্রয়োজন পড়বে ন। আসন্ন রমজান মাসে প্রয়োজনীয় সকল পন্যের পর্যাপ্ত মজুদ আছে, এবং দাম বাড়ার কোন সম্ভবনা নেই। তবে কোন অসাধু ব্যবসায়ী দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেই জানান তিনি।রাজশাহী অঞ্চলে সার সংকটের প্রশ্নের জবাব দিতে গিয়ে এই উপদেষ্টা বলেন, দেশে সারের কোন সংকট নেই। বাফার গোডাউনে পর্যাপ্ত সার রয়েছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বেশী নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। সভা উপস্থিতি ছিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সহ আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা।

 


এই বিভাগের আরো খবর