তিনি বলেন, আজকে দুখের সঙ্গে বলতে হয়- একটি উগ্রবাদ বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে এক সাথে ৭১ সালে যেমন আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খিস্ট্রান, ক্ষুদ্র জাতি, বড় জাতি এক সাথে লড়াই করেছিলাম আমাদের ভূখন্ডের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেভাবেই আমাদের আবার অধিকার রক্ষার জন্য প্রত্যাশিত স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাব। আমাদের বিশ্বাস আছে- জনাব তারেক রহমান সাহেব তিনি এখন পর্যন্ত যে কথা বলেছেন, যে কাজ তিনি করেছেন, তাতে সকল জাতিকে ঐক্যবদ্ধ করে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, একটি ভয়াবহন দানবীয় ফ্যাসিস্ট শাসনের পরে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এই নতুন বাংলাদেশ তৈরি করতে সবাই একটি বিষয়ে একমত। তা হলো- আমরা প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবো। আপনারা যারা মনে করছেন- আপনারা ক্ষুদ্র জাতীগোষ্ঠীর সদস্য, তা ঠিক নয়। আমার নেত্রী বেগম খালেদা জিয়া সব সময় বলেন, আমার নেতা তারেক রহমানও বলেন- কখনো এই কথা বলা যাবে না। সংখ্যালঘু বা সংখ্যগুরু বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি এবং সকলের অধিকার সমান।