রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

একাত্তরে ‘গণহত্যার’ জন্য পাকিস্তানকে মাফ চাওয়ার আহ্বান

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি, একটি বিষয় নিয়ে কথা; যেটি আপনারা অগ্রগতি হিসাবে মনে করতে পারেন। আমরা তিনটি বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি।’

তিনি বলেন, ‘দুই পক্ষই আমরা ঠিক করেছি এই বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নেওয়ার জন্য এগুলোকে পেছনে ফেলতে হবে। আমরা দুই পক্ষ সম্মত হয়েছি যে এটি নিয়ে আমরা কথা বলবো এবং চেষ্টা করবো এই ইস্যুগুলো নিয়ে আগামীতে এমনভাবে কথা বলবোম যেন আমরা পিছনে ফেলতে পারি।’

নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়ে পাকিস্তান একমত কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনি এটি বলতে পারেন না। আপনার কথা আমার মুখে তুলে দেবেন না। সেটি হলো যে আমরা নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেছি। একটি শুধু অগ্রগতি, আমি মনে করি যে আমরা একমত হয়েছি এ বিষয়ে আলোচনা করে সমাধান করা প্রয়োজন। যাতে আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়।’


এই বিভাগের আরো খবর