রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

এখন রাজনৈতিক কর্তৃত্ব বিএনপির হাতে : মান্নার

ডেস্ক নিউজ
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

এখন পর্যন্ত বিএনপি যে যে বিষয়ে আপত্তি করেছে সরকার সেখানে কোনও কাজ করতে পেরেছে কিনা এমন প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সংস্কার পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আপনি প্রেসিডেন্ট বদলাতে চেয়েছেন, বিএনপি গিয়ে বলেছে, সংবিধানের বাইরে গিয়ে এটা আপনি করতে পারেন না। আপনারা করতে পারেননি। এখন পর্যন্ত বিএনপি যে যে বিষয়ে আপত্তি করেছে সরকার সেই বিষয়ে কোনও কাজ করতে পেরেছে?’

মান্না বলেন, ‘এখন বিতর্ক তৈরি হয়েছে, আগে সংস্কার না আগে নির্বাচন। সংস্কারের কোনও সীমা-পরিসীমা আছে? আমাদের মানব সভ্যতার যাত্রা যখন থেকে, তখন থেকে সংস্কার শুরু। আপনারা অন্তর্বর্তী সরকার। এক সরকার থেকে আরেক সরকারে যেতে যত কাজ আছে তার সবই আপনারা করতে পারেন। কেউ আপনাকে বলতে পারবে না, আপনি অন্তর্বর্তী সরকার, আপনি করেন কেন। যখন সংস্কারের প্রশ্ন আসছে, তখন স্পষ্ট করে বলতে হবে, আপনারা কি সংস্কার করতে চান? তবে আমি একটা ভালো নির্বাচন চাই।’

বাংলাদেশ সংস্কার পার্টির নির্বাহী সভাপতি মেজর (অব.) আমীন আহমেদ আফসারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– শিক্ষাবিদ প্রফেসর ড. দিলারা চৌধুরী, শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।


এই বিভাগের আরো খবর