‘‘পদকপ্রাপ্তদের মধ্যে ওই ছবিতে রয়েছেন তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক— খন্দকার রফিকুল ইসলাম, মোসলেহ উদ্দিন আহমদ ও মো. ছিবগাত উল্লাহ এবং উপমহা পুলিশ পরিদর্শক কাজী মো. ফজলুল করিম। তারা প্রত্যেকেই নিজ দায়িত্বে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন।’’
প্রেস উইং জানায়, ‘‘এটি কোনও গোপন ছবি নয়। এই ছবিটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে সরবরাহ করা হয়েছিল। ‘আজ তাক বাংলা’র এই প্রতিবেদন বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়েও মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এগুলো সবই বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ এবং চরম নিন্দনীয়।’’







