সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

এনসিপিতে নেই কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।সোমবার (২৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি।সেখানে তিনি লেখেন, সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে।

এনসিপি সংক্রান্ত আলাপ না করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, “ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুই জনেরই সময় বাঁচবে।”


এই বিভাগের আরো খবর