এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ। সব দেশপ্রেমিক জনতার দাবি ছিল, গণহত্যাকারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে। আজ এই দাবি শুধু একটি দল বা গোষ্ঠীর না। এই দাবি এখন সব দেশপ্রেমিকের।’
তিনি বলেন, ‘আমরা এখানে রাজনৈতিক দল হিসেবে আসিনি। আমরা এসেছি ১৮ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে। আমরা অনতিবিলম্বে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে ঘরে ফিরতে চাই।’
গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এতে এনসিপি, জুলাই ঐক্য, শিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমি মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ, খেলাফত ছাত্র মজলিস, ছাত্র পক্ষের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ধীরে ধীরে অবস্থান কর্মসূচিতে উপস্থিতি বাড়তে দেখা গেছে।







