বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু রোববার, বেড়েছে ফি

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে রোববার (১ ডিসেম্বর)। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এবার প্রতি বিভাগে (বিজ্ঞান, বাণিজ্য ও মনবিক) পরীক্ষার্থীদের ফি গত বছরের (২০২৪ সাল) তুলনায় ১০০ টাকা বেড়েছে।গত ১৪ নভেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারও এ তথ্য নিশ্চিত করেছেন।

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। গত বছর বিজ্ঞানের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল ২ হাজার ১৪০ টাকা। অর্থাৎ, ফরম পূরণ ফি ১০০ টাকা বেড়েছে। একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফি ১০০ টাকা বাড়িয়ে ২ হাজার ১২০ টাকা করা হয়েছে। গত বছর অর্থাৎ, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় যা ছিল ২ হাজার ২০ টাকা। বোর্ড জানিয়েছে, ফরম পূরণের এ ফি-এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা, কেন্দ্র ফিও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। তাছাড়া পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না।


এই বিভাগের আরো খবর