বর্তমান সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এই সরকারের নাম অন্তর্বর্তী সরকার। এই সরকারের কিছু কিছু সদস্য কিছু উপদেষ্টা পাঁচসালা, দশসালা, বিশসালা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।’ তিনি এই সরকারের নির্ধারিত কাজ দ্রুত সমাপ্ত করে বিদায় নেওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম বন্দরের বিষয়ে রিপন বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দায়িত্ব নির্বাচিত সরকারের। চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেবেন, সীমান্তের একটি অংশ বিদেশিদের হাতে দিয়ে দেবেন এগুলো বরদাশত করা হবে না।’







