শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

কঠোর হুশিয়ারী বিএনপি প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

শুধু ২৪ জুলাই নয় এই নির্বাচনের জন্য বিএনপির ২০ হাজার নেতাকর্মী জীবন দিতে হয়েছে। বহু নেতাকর্মী গুম হয়েছে। লাখ লাখ নেতাকর্মী জেল জুলুম নির্বাতনের শিকার হতে হয়েছে। তাই কোন ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন বানচালের কেউ চেষ্টা করলে জনগন আপনাদের ক্ষমা করবে না। প্রশাসনের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চরণ করে বিএনপির নেতারা বলেন, যদি নির্বাচন করতে ব্যর্থ হন বা বিগত দিনের মতো নির্বাচন করার চেষ্টা করেন তাহলে কাউকে ছাড়ে দেয়া হবে না। সব প্রার্থীদের জন্য নির্বাচনী সম অধিকার নিশ্চিত করতে হবে।


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী মহানগরীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল বিএনপির প্রার্থীরা এসব কথা বলেন। নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাজশাহী সদও আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু, রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিন, কেন্দ্রীয় ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপির প্রার্থী এড. শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ আসনের বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. সৈয়দ শাহিন শওকত। এছাড়া বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা। এছাড়াও জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।  উপস্থিত নের্তৃবৃন্দ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

 


এই বিভাগের আরো খবর