র্যাব অধিনায়ক জাহিদ পারভেজ জানান, রবিবার দিবাগত রাতে কুমিল্লা সীমান্তের কেরানীনগর এলাকায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক শাওন কর্মকারকে বিজিবির টহল দল আটক করে। এ সময় তার কাছ থেকে ভারতীয় একটি আধার কার্ড, একটি পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড এবং একটি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড জব্দ করা হয়।বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে শাওন কর্মকারকে হস্তান্তর করা হয়েছে।







