সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ক্যাম্পাসে জীবন দিবো তবুও আন্দোলন থেকে পিছপা হবো না : রাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

রাজশাহী সহ সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে সকালে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ করছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ছেড়ে না যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে আজ দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এতেই চটেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছে, এই ক্যাম্পাসে জীবন দিবো তবুও আন্দোলন থেকে পিছপা হবো না। বিশ্ববিদ্যালয় বন্ধ অযোক্তিক সিদ্ধান্ত। আমরা কেন হল ছেড়ে চলে যাবো। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ছাত্রদের পাশে না দাঁড়িয়ে সরকারকে সমর্থন করায় শিক্ষকদের উপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন ৯ মাস যুদ্ধে যেমন দেশ স্বাধীন হয়েছে প্রয়োজনে আমরাও ৯ মাস আন্দোলন করে আমরা আমাদের দাবী আদায় করবো।


বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এসময় শহীদ হবিবুর রহমান হলের প্রথম ব্লকের দ্বিতীয় ও তৃতীয় তলায় গিয়ে ছাত্রলীগের বেশ কয়েকটি রুমে ভাংচুর চালান শিক্ষার্থীরা এবং সেখানে রুমে থাকা বিছানাপত্র বাইরে ফেলে অগ্নিসংযোগ ঘটান তারা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মেয়েদের হলগুলোর দিকে যান।
হল প্রহরীদের সাথে কথা বলে জানা যায়, শহীদ হবিবুর রহমান হলে যেসব রুমগুলোতে ভাংচুর চালান শিক্ষার্থীরা, এর আগে গতকাল সেসব রুমগুলোতে কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের রুমে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা আজ ছাত্রলীগের এ রুমগুলোতে ভাংচুর চালান ও তাদের জিনিসপত্রে বাইরে ফেলে অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা।
এর আগে, শিক্ষার্থীদের হল ত্যাগ না করতে বিশ্ববিদ্যালয় এলাকা জুরে মাইকিং করেন শিক্ষার্থীরা। এসময় তারা সকল শিক্ষার্থীদেরকে একত্রিত হওয়ার জন্যও আহ্বান জানান।
এদিকে, বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এসে হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডেসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক শিক্ষক। ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা অবিলম্বে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানাতে থাকেন। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।এদিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ক্যাম্পাসে পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়।


এই বিভাগের আরো খবর