পুরসভার কর আদায়ের বেশির ভাগটাই আসে সম্পত্তি কর থেকে। গত বছরের ১ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত সম্পত্তিকর আদায়ের পরিমাণ ছিল প্রায় ৮৮৬ কোটি টাকা। চলতি বছরে ওই একই সময়ে কর আদায়েরপরিমাণ কমে দাঁড়িয়েছে ৮৭৯ কোটিতে। শহর কলকাতার দক্ষিণ অংশে গত বছরের নিরিখে আদায়ের হার কমেছে ৩.৮০ শতাংশ। গড়িয়াহাটের টলি ট্যাক্স বিভাগে গত বছরের তুলনায় এ বছর সম্পত্তিকর আদায় কমেছে ৯.৭৪ শতাংশ। আবার পুরসভার ১১ নম্বর বরো এলাকায়গত বছরের নিরিখে এ বছর সম্পত্তিকর আদায় কমেছে ৪.১১ শতাংশ। ওই একই সময়ে গত বছরের তুলনায় জোকা এলাকায়সম্পত্তিকর আদায় কমেছে ১.৩০ শতাংশ। এ দিন বৈঠকে মেয়র সম্পত্তিকর বিভাগের বিভিন্ন ইউনিটের বিভাগীয় আধিকারিক ছাড়াও লাইসেন্স, বিল্ডিং, বিজ্ঞাপন, পার্কিং, বিনোদন-সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকদেরথেকে কর আদায়ের পরিমাণের রিপোর্ট নেন। পুরসভা সূত্রের খবর, একমাত্র কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর আদায়ের পরিমাণ বেড়েছে। আগামী চার মাসে কর আদায়ের পরিমাণ বাড়াতে দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের কাজে জোর দিতে বলেছেন মেয়র।