২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তার মোট ১৭ বছরের কারাদণ্ড হয়। তবে ২০২০ সালের মার্চে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে তিনি ফিরোজায় ফেরেন। এরপর থেকে সাময়িক মুক্তির মেয়াদ ছয় মাস করে বাড়ছিল।বিএনপি নেত্রী মুক্তি পাওয়ার পরের মাসে ৫ সেপ্টেম্বর ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার সঙ্গে সাথে সাক্ষাৎ করতে ফিরোজায় এসেছিলেন।গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেয়ে সেনানিবাসে যান সাবেক প্রধানমন্ত্রী। সেদিন সেনাবাহিনীর প্রটোকল পাহারায় তাকে ফিরোজা থেকে নিয়ে যাওয়া হয়, আয়োজন শেষে একইভাবে আবার বাসায় ফিরিয়ে আনা হয়।এক যুগ পর সেনানিবাসে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাশেই বসেছিলেন খালেদা জিয়া। ইউনূস বলেছেন, খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানোর সুযোগ পেয়ে তিনি গর্বিত।