বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার না থাকায় দেশের সমস্যা বাড়ছে।সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।আমির খসরু বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যতদিন গণতান্ত্রিক সরকার না আসবে, ততদিন দেশ পিছিয়ে থাকবে। নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার চাইলে ডিসেম্বর নয়, জুনেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব।’