মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

গণমাধ্যম পুড়িয়ে দেওয়ার বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বলে ক্ষমা চাইলেন দুলু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

যদি কোনও টিভি চ্যানেল বা পত্রিকা ‘খুনি হাসিনার’ সংবাদ প্রচার করে তবে ওই মিডিয়া জ্বালিয়ে দেওয়া হবে। গত ১৬ আগস্ট দেওয়া ওই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ দাবি করলেন বিএনপি নেতা ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার দেওয়া ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

বুধবার (২১ আগস্ট) দুপুরে নাটোর শহরের আলাইপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘গত সরকার সাংবাদিক ও মিডিয়ার কণ্ঠরোধ করতে আইসিটি আইন পাস করে।’ তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন সাংবাদিক ও মিডিয়া স্বাধীনভাবে কাজ করার পরিবেশ পেয়েছে দাবি করে তিনি বিডিআর হত্যাকাণ্ড, হেফাজত হত্যাকাণ্ডসহ বিগত সরকারের নানা অপকর্ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করতে সাংবাদিক ও মিডিয়াকে অনুরোধ জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আয়োজিত ওই জনসভায় অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি ছাড়াও জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর