রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

গাজার প্রতি সংহতি জানিয়ে হরতাল পালনের আহ্বান সারজিসের

ডেস্ক নিউজ :
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

সারজিস আলম জানান, গাজার মানুষের পাশে সরাসরি দাঁড়ানো সম্ভব না হলেও বাংলাদেশের মাটি থেকে তাদের আন্দোলনের প্রতি সংহতি জানানো যেতে পারে। তিনি বলেন, ‘‘এনসিপি, বিএনপি, জামায়াত বা অন্য কোনও রাজনৈতিক দলের ব্যানারে নয়—৭ এপ্রিল আমরা সবাই ‘বাংলাদেশ’ ব্যানারে রাজপথে নামি। গাজার ওপর চলমান গণহত্যার প্রতিবাদে সোচ্চার হই এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাই।’

তিনি আরও আহ্বান জানান, ‘প্রত্যেক জেলায় ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালন করুন। ৭ এপ্রিল হোক মানবতার পক্ষে, বাংলাদেশের পক্ষ থেকে গাজার নির্যাতিত মানুষের জন্য একতার বার্তা।’


এই বিভাগের আরো খবর