সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

গ্রিল সি বাস

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

ঈদে মাংসের পাশাপাশি আরও নানা ধরনের পদ টেবিলে থাকে। ঈদ উপলক্ষে গ্রিল সি বাস রাখতে পারেন মেন্যুতে। খুব সহজেই বানিয়ে ফেলা যায় আইটেমটি। রেসিপি জেনে নিন।

উপকরণ 
সি বাস / কোরাল মাছ- ২০০ গ্রাম (কাটা ছাড়ানো)
লেবুর রস- ১ চা চামচ
লবণ- ১/২ চা চামচ
সাদা গোলমরিচের গুঁড়া- ১/২ চা চামচ
অলিভ অয়েল- ১ টেবিল চামচ
বাটার- ১ টেবিল চামচ

অলিভ ওয়েল- ১ টেবিল চামচ
বাটার- ১ টেবিল চামচ
রসুন কুচি- ১ চা চামচ
পার্সলে কুচি- ১ চা চামচ
পেঁয়াজ কুচি- ১ চা চামচ
লেবুর রস- ১ চা চামচ

একটি ফ্রাইপ্যনে তেল দিয়ে এতে এক এক করে বাটার, রসুন কুচি এবং লেবুর রস দিয়ে ৫-৭ মিনিট রান্না করতে হবে, একটু শুকিয়ে এলে নামাতে হবে।

প্রস্তুত প্রণালি
প্রথমেই মাছ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কাটা মাঝে রেখে চামড়াসহ মাঝ বরাবর কেটে নিতে হবে। এবার একটি প্লেটে মাছ সব মসলা দিয়ে লেবুর রস, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, অলিভ অয়েল ও বাটার দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করতে হবে। ৩০ মিনিট পর ফ্রাইপ্যানে তেল দিয়ে মাছটিকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উপরে সস দিয়ে পার্সলে কুচি  ছিটিয়ে পরিবেশন করুন মজাদার গ্রিল সি বাস।


এই বিভাগের আরো খবর