মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

গ্লাসভর্তি ঠান্ডা মজার রেসিপি

ডেস্ক নিউজ :
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

চকলেট মিল্ক শেক নিয়ে এতো কথা বলার কারণ হলো, আজ ১২ সেপ্টেম্বর চকলেট মিল্কশেক দিবস। এই দিনটি সারা বিশ্বের চকলেট এবং আইসক্রিম প্রেমীদের একত্রিত করে। এটি বাড়িতেও খুব সহজে বানানো যায়। তাই একদিনের জন্য সব ভুলে গিয়ে সুস্বাদু চকলেট মিল্কশেক পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে চকলেট মিল্ক শেক কীভাবে বানাবেন-

গ্লাসভর্তি ঠান্ডা মজার রেসিপি

১.ঘন ঠান্ডা দুধ ২ কাপ
২. কফি পাউডার ১ চা চামচ
৩. ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ
৪. চকলেট সিরাপ ৩ টেবিল চামচ
৫.কোকো পাউডার ২ টেবিল চামচ
৬.চকলেট কুকিজ ৩টি
৭. বরফকুচি স্বাদমতো
৮. গ্রেট করা চকলেট ও হুইপিং ক্রিম সাজানোর জন্য

প্রস্তুত প্রণালি
ব্লেন্ডারে হুইপিং ক্রিম বাদ দিয়ে সব একসঙ্গে ব্লেন্ড করে নিন। লম্বা গ্লাসে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে, চকলেট মিল্ক শেক ঢেলে ওপরে হুইপিং ক্রিম ও গ্রেট করা চকলেট দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।


এই বিভাগের আরো খবর