রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রাম থেকে চীনে চালু হচ্ছে কার্গো ফ্লাইট, খুলবে বাণিজ্যের নতুন দুয়ার

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সভায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেছেন, ‘ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়টি আমাদের দেশের জন্য ইতিবাচক। এখন আমরা আত্মনির্ভরশীল হতে পারবো। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আমাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। এগুলো কাজে লাগিয়ে আমরা আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপসহ কাঙ্ক্ষিত গন্তব্যে কার্গো পরিবহন চালুর সক্ষমতা অর্জন করতে পারবো।’

চট্টগ্রামে পাঁচটি ইপিজেডসহ একাধিক উৎপাদনমুখী শিল্পকারখানা রয়েছে উল্লেখ করে আবু বক্কর বলেন, ‘চট্টগ্রাম থেকে আমদানি-রফতানি পণ্যের সংকট হবে না। নতুন করে কার্গো ফ্লাইট চালুর বিষয়টি আমাদের মাঝে আশার সঞ্চার করেছে। বিমানবন্দর এলাকায় প্রচুর জমি খালি পড়ে আছে। এসব জমি ব্যবহারের পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করলে চট্টগ্রাম থেকে কার্গো সার্ভিস বাড়বে।’

চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিট্যাবলস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম থেকে চীনের সঙ্গে কার্গো ফ্লাইট চালুর উদ্যাগ অত্যন্ত ভালো খবর। এই উদ্যাগের ফলে চীনের সঙ্গে আমদানি-রফতানির প্রসার ঘটবে। ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ায় এর ধাক্কা সামলাতে আমাদের দেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়ন তথা বাণিজ্যিক কার্গো ফ্লাইট চালু অতি জরুরি। এ ছাড়া আমাদের বেশিরভাগ আমদানি-রফতানি হয়ে থাকে সমুদ্রেপথে। কার্গো সার্ভিস শুধু চীনের সঙ্গে নয়, নেপাল, দুবাইসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও যুক্ত করা গেলে ব্যবসায়ীরা আরও বেশি উপকৃত হবেন।’

এর আগে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‌‘চট্টগ্রাম থেকে চীনের কুনমিং রাজ্যে সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের একটি নতুন দ্বার খুলবে। বাংলাদেশ সরকার চট্টগ্রাম-কুনমিংয়ে সরাসরি ফ্লাইট চালুর অনুমোদন দিয়েছে। এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা।’


এই বিভাগের আরো খবর