মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান।

তিনি জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। আজ সকাল থেকে বন্দরের কার্যক্রম আবার যথারীতি চালু হয়েছে।

এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ জামিরুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ১০ দিন ছুটির সময়ে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক ছিল।


এই বিভাগের আরো খবর